বেনাপোলে সাংবাদিক সেন্টুর ওপর হামলা, নিন্দার ঝড়
- আপডেট সময় : ০২:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৭১ বার পঠিত

বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। বৃহস্পতিবার সকালে বেনাপোলের কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
প্রতিবাদকারীরা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তিগত আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। জনস্বার্থে ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক হামলার শিকার হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য গুরুতর বিপদের সংকেত।
তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতা অব্যাহত রাখতে গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা জরুরি।
এদিকে হামলায় আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।






















