ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে ১৬৮ বোতল ফেয়ারডাইল সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৪৬ বার পঠিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সব পরীক্ষাকেন্দ্রে শনিবার অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক এলাকায় অনলাইনে বা অন্য মাধ্যমে তথ্য পৌঁছানো সম্ভব নাও হতে পারে। তাই সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ০৮:০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬