ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভারী ট্রাকের চাপে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

ইয়ার আলী শেখ
  • আপডেট সময় : ০৯:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৫৮ বার পঠিত

গোপালগঞ্জ শহরের পাচুরিয়া নিউ মার্কেট এলাকার একটি বেইলি ব্রিজ ভেঙে মালবাহী একটি ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালবোঝাই ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ ব্রিজের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি দ্রুত ব্রিজটি মেরামত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছেন।

দুর্ঘটনার কারণে ঘোনাপাড়া, সদর হাসপাতাল, চাপাইলসহ আশপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে যাতায়াতকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এতে যানজট ও জনদুর্ভোগ কিছুটা কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পুরোনো বেইলি ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল করায় এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তারা দ্রুত একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং দ্রুত সেতুটি সংস্কারের দাবি উঠেছে।

ট্যাগস :

ভারী ট্রাকের চাপে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

আপডেট সময় : ০৯:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬