ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৩১ বার পঠিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাপন হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের মূল ভিত্তি গ্রাম। কৃষি, সমবায়, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর পল্লী অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে। এই উন্নয়নকে টেকসই করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে মাহির দায়ান আমিন বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনের একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, বিআরডিবি সভাপতি মুনছুরুর রহমান, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মো. সামনুর রহমান, মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সমবায় সংগঠক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মণিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট সময় : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬