ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে প্রয়াত বিএনপি নেতা মুছার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ০৯:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পঠিত

বিনম্র শ্রদ্ধা, কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক মরহুম মো. মুছার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ প্রয়াত নেতার কবর জিয়ারত করেন। পরে বিকেলে শহীদ মশিউর রহমান জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রয়াত নেতা মো. মুছার বন্ধু শহিদুল বারীসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

স্মরণসভাকে কেন্দ্র করে বিকেল থেকে মণিরামপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অডিটোরিয়ামে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।

আলোচনা সভা শেষে মরহুম মো. মুছার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।

স্থানীয় ইমামের পরিচালনায় দোয়া মাহফিলে মরহুম মো. মুছার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ উপস্থিত সবাই প্রয়াত নেতার জন্য বিশেষ দোয়া করেন।

ট্যাগস :

মণিরামপুরে প্রয়াত বিএনপি নেতা মুছার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৯:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬