সামটা টেংরা একাদশকে জার্সি উপহার দিলেন জাহাঙ্গীর হোসেন
- আপডেট সময় : ০১:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৪৪ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সি উপহার দিয়েছেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন।
রোববার রাতে বাগআঁচড়া দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের হাতে ২২টি জার্সি তুলে দেন তিনি। এ সময় খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন জাহাঙ্গীর হোসেন এবং দলের খেলাধুলার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে জাহাঙ্গীর হোসেন বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, খেলোয়াড়দের উৎসাহিত করতে ভবিষ্যতেও তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও সামটা টেংরা একাদশের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
























