ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
হাসপাতালে ভর্তি

মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পঠিত

যশোরের মণিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে দা ও চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার শ্যামকুড় মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত কামরুজ্জামান উপজেলার কাশিপুর গ্রামের মৃত শমসের আলী দফাদারের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে শ্যামকুড় মাঠ এলাকায় কামরুজ্জামানের ওপর হামলা হয়। অভিযোগ রয়েছে, তাঁর ভাগ্নে মাসুম, একই এলাকার হাসিব এবং অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজন মিলে তাঁকে দা ও চায়নিজ কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

হাসপাতালে ভর্তি

মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬