ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্ত হতে পারেন চার নতুন সদস্য

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০২:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ৫৩ বার পঠিত

মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের পাশাপাশি নতুন সদস্য যুক্ত হওয়ার আভাস পাওয়া গেছে। সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে আরও গতি আনতে চারজনকে মন্ত্রী হিসেবে শপথ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। সম্ভাব্য নতুন সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জোটের নেতা আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও শামীম কায়সার লিংকন। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্য একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন বা পরিবর্তন করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, মন্ত্রিসভা সম্প্রসারণে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দলটির মিত্র জোটের নেতাদেরও অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। রদবদল ও সম্প্রসারণের বিষয়ে আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার (২২ আগস্ট) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। একই সময়ের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও সূত্র জানিয়েছে।

ইতোমধ্যে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যবহারের জন্য কয়েকটি পতাকাবাহী গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। সরকারি যানবাহন অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে তিন থেকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এসব গাড়ির জন্য নির্ধারিত চালকসহ প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর মন্ত্রী পদটি শূন্য হয়েছে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম।

ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন, তা নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সংসদ সদস্য দীপেন দেওয়ান গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। বর্তমানে মন্ত্রণালয়টির দায়িত্ব পালন করছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়।

বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন। মন্ত্রিসভা পুনর্গঠন ও সম্প্রসারণের সিদ্ধান্ত হলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বের নতুন বিন্যাস দেখা যেতে পারে।

ট্যাগস :

যুক্ত হতে পারেন চার নতুন সদস্য

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস

আপডেট সময় : ০২:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬