গভীর সমবেদনা ও মরহুমের স্মৃতিচারণ
মরহুম বিএনপি নেতা লাবু’র পরিবারের পাশে প্রতিমন্ত্রী অমিত
- আপডেট সময় : ১০:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৩৬ বার পঠিত

যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও সাবেক যুবদল নেতা মরহুম ফরিদ হোসেন লাবুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার যশোরে মরহুমের বাসভবনে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফরিদ হোসেন লাবু দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতারাও মরহুম ফরিদ হোসেন লাবুর রাজনৈতিক অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ড স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
























