ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, ভিডিও ভাইরাল

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১২৩ বার পঠিত

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট নিক্ষেপ করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। লোমহর্ষক এ ঘটনার ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যায়, রাতে শেওড়াপাড়ার একটি গলি দিয়ে এক যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা এক ব্যক্তি তার মাথা লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে আরেক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর অভিযুক্তদের একজন ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার করে স্থানীয়দের জড়ো করার চেষ্টা করে। পরে আহত যুবককে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর নাটকও করে বলে ভিডিওতে দেখা যায়। এতে ঘটনাটি প্রথমে সাধারণ দুর্ঘটনা বলে মনে করেছিলেন স্থানীয়রা।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ গণমাধ্যমকে জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। ঘটনার রাতেই ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটি থানা হেফাজতে রয়েছে।

তিনি বলেন, এটি কোনো সাধারণ ছিনতাইয়ের ঘটনা নয়। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হামলাটি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তারা পুলিশের নজরদারিতে রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০১:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬