মাদ্রাসার টাকা নিয়ে প্রশ্ন করায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত
- আপডেট সময় : ০৯:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে মাদ্রাসার টাকা সংগ্রহ করে কাজ না করার কারণ জানতে চাওয়ায় লিটন হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
আহত লিটন হোসেন যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের চানপাড়া এলাকার মসলেম মোল্লার ছেলে। অভিযুক্ত সাদ্দাম হোসেন পূর্ব চানপাড়া এলাকার বাসিন্দা।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, মাদ্রাসার জন্য টাকা সংগ্রহ করা হলেও সেই টাকা দিয়ে মাদ্রাসার কাজ না করার কারণ জানতে চান লিটন হোসেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চানপাড়া মাদ্রাসার সামনে সাদ্দাম হোসেন চাকু দিয়ে লিটন হোসেনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত লিটন হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।






















