ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

মায়ের প্রতি অবহেলায় যুগ্ম-সচিবের বিরুদ্ধে ব্যবস্থা

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৬১ বার পঠিত

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুকে ঘিরে তার ছেলে, যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে সরকার।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে তাকে মংলা বন্দর কর্তৃপক্ষ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে মায়ের প্রতি অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। মিরপুর-১১ এলাকার নিজ ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় এ সিদ্ধান্ত আসে।

গত রবিবার (৩১ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন এবং মৃত্যুর বিষয়টি প্রতিবেশীদের কাছেও অনেক দেরিতে জানা যায়।

প্রতিবেশীদের অভিযোগ, নুরজাহান বেগমের দুই ছেলে ও এক মেয়ে বিভিন্ন পেশায় থাকলেও দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ ছিল না। ফলে তিনি একা জীবনযাপন করছিলেন।

ঘটনায় যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এ কে এম আশিকুর রহমানের নাম সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

মায়ের প্রতি অবহেলায় যুগ্ম-সচিবের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় : ০৮:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬