ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজপথের মিছিল থেকে বঙ্গভবন

মির্জা ফখরুলের পথচলার নতুন অধ্যায়

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১১:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ৩৪ বার পঠিত

দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো রাজপথের মিছিলে, কখনো আন্দোলনের মঞ্চে দলের দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন-সংগ্রাম, গ্রেপ্তার ও কারাবরণসহ নানা রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে এবার তাঁর সামনে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব।

বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন উত্তরের জেলা ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই রাজনীতিক।

মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রজীবন থেকেই। এরপর চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। ছাত্ররাজনীতি থেকে শিক্ষকতা, এরপর পৌর মেয়রের দায়িত্ব পালন এবং জাতীয় রাজনীতির মূলধারায় উঠে এসে নিজের অবস্থান সুদৃঢ় করেন তিনি।

বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে দলটির সবচেয়ে কঠিন সময়গুলোর একাধিক পর্যায়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল। সক্রিয় ছিলেন রাজপথের আন্দোলন ও কর্মসূচিতে। নেতৃত্ব দিয়েছেন মিছিল-সমাবেশে। বিরোধী দলের রাজনীতিতে তাঁকে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করতে হয়েছে। হামলা-মামলা ও নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি দলের নেতা-কর্মীদের সংগঠিত রাখার চেষ্টা করেছেন।

দলের দুঃসময়ে মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর বিএনপির সাংগঠনিক কার্যক্রম সচল রাখা এবং রাজপথের আন্দোলন অব্যাহত রাখায় তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন স্বচ্ছ, মার্জিত ও ভদ্র রাজনীতিক হিসেবে পরিচিতি পেয়েছেন।

তবে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর তাঁর রাজনৈতিক জীবনে আসে আবেগঘন এক মুহূর্ত। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হওয়ার কারণে বিএনপির মহাসচিব ও দলীয় পদ থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। দীর্ঘদিনের প্রিয় সংগঠন থেকে বিদায় নেওয়ার সময় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুলও আবেগ ধরে রাখতে পারেননি। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, সহযোদ্ধাদের ত্যাগ এবং দলের প্রতি ভালোবাসার স্মৃতিচারণ করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে দেখা যায় তাঁকে।

সেই দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এবার নতুন দায়িত্ব তাঁর সামনে। রাজনীতির মাঠের নেতৃত্ব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগ্রাম ও ত্যাগের পথ পেরিয়ে এখন সংবিধান রক্ষা, রাষ্ট্রীয় দায়িত্ব পালন এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্বে মির্জা ফখরুলকে বরণ করতে প্রস্তুত বঙ্গভবন।

ট্যাগস :

রাজপথের মিছিল থেকে বঙ্গভবন

মির্জা ফখরুলের পথচলার নতুন অধ্যায়

আপডেট সময় : ১১:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬