ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের জন্য সেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যে যশোরে একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) যশোরে ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে ব্র্যাক এর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জিজেডি) প্রোগ্রামের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার এস এম সারওয়ার হোসেন নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বিষয়ক জরিপের ফলাফল, বিদ্যমান সরকারি সেবাসমূহ এবং সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে উপস্থাপনা দেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী (যশোর) আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

তিনি বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা একটি জটিল সামাজিক সমস্যা, যা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি–বেসরকারি সব প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ভুক্তভোগীরা যাতে দ্রুত ও সহজে সেবা পান, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক মানসিকতার পরিবর্তনের মাধ্যমে সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা শুধু রাষ্ট্র নয়, সমাজেরও দায়িত্ব। তথ্যভিত্তিক ও ফলাফলমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা জরুরি।

অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মসূচির সেবাগ্রহীতা, কিশোরী ক্লাবের সদস্য, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ, সেবা সহজলভ্য করা এবং সরকারি–বেসরকারি সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি নিরাপদ, সমতাভিত্তিক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

যশোরে নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

আপডেট সময় : ০৯:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬