ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কর্মী রিয়াদ আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৩৭ বার পঠিত

যশোরে কাজী মেহেদী হাসান রিয়াদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি সদর উপজেলার কাজীপুর গ্রামের মুসা কাজীর ছেলে। রোববার দিবাগত মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার (৬ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অমৃত লাল দাস জানান, প্রাথমিক তদন্তে রিয়াদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ২৯ অক্টোবর যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার আইএনবি ডিজিটাল সাইন প্রতিষ্ঠানে যুবলীগের ব্যানার তৈরি ও সরবরাহের সময় কয়েকজনকে আটক করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে কাজী মেহেদী হাসান রিয়াদের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কর্মী রিয়াদ আটক

আপডেট সময় : ১০:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬