ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পঠিত

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাসান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ইউনিয়নের জয়ন্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী ওই এলাকার আব্দুল গফফারের ছেলে।

পরিবারের সদস্য ও স্বজনদের ভাষ্য, হাসান আলী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। দুপুরে নিজ বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে ডুবে যান। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হাসান আলীকে মৃত ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

যশোরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬