ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলতলা–অভয়নগর সীমান্তে বাগান থেকে গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

খুলনার ফুলতলা–অভয়নগর সীমান্তবর্তী এলাকায় ভৈরব নদীর তীরের একটি বাগান থেকে বাহারুল মল্লিক নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের একটি বাগানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাহারুল মল্লিক ওই গ্রামের হাকিম মল্লিকের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

তবে কী কারণে এবং কারা বাহারুল মল্লিককে গুলি করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :

ফুলতলা–অভয়নগর সীমান্তে বাগান থেকে গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬