সংবাদ শিরোনাম :
যশোরে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে আহত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ৩৫ বার পঠিত

যশোর সদর উপজেলার চুরামনকাঠি ইউনিয়নের সাজিয়ালি গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত বাপ্পি গাজী (২২) ওই গ্রামের মৃত লালটু গাজীর ছেলে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের ঝন্টু গাজী (৪৫) ও তার ছেলে রাব্বি গাজী (১৮) ধারালো দা দিয়ে বাপ্পি গাজীর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চতুর্থ তলার পেইন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।















