ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ৭৮ এতিম শিশুর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৩২ বার পঠিত

যশোরে জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় ৭৮ জন এতিম শিশুর মাঝে তিন মাসের খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, নতুন পোশাক এবং জুতা-মোজা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৪০০ এতিম শিশুর জন্য পরিচালিত এ কর্মসূচির অংশ হিসেবে যশোরের শিশুদের মধ্যে সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ। তিনি শিশুদের হাতে খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, নতুন পোশাক ও জুতা-মোজা তুলে দেন।

সংস্থাটি জানায়, প্রতিটি শিশু তিন মাসের জন্য ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১ দশমিক ৫ কেজি মিল্ক পাউডার, তিন জার হরলিক্স, তিন প্যাকেট নুডুলস, ১ দশমিক ৫ কেজি বাদাম, তিন জার বিস্কুট, তিন বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমি ফল পেয়েছে।

এ ছাড়া প্রতিটি শিশুকে স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করতে একটি হাইজিন প্যাক দেওয়া হয়। এতে ছিল চারটি টুথপেস্ট, চারটি টুথব্রাশ, ছয়টি গোসলের সাবান, ১২টি কাপড় ধোয়ার সাবান, চারটি হ্যান্ডওয়াশ, চারটি বডি লোশন, চারটি পেট্রোলিয়াম জেলি, একটি চিরুনি ও একটি নেল কাটার। পাশাপাশি প্রতিটি শিশুকে নতুন পোশাক, জুতা ও মোজাও দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা ও কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

আয়োজকদের ভাষ্য, এতিম শিশুদের পুষ্টি, স্বাস্থ্যসুরক্ষা ও মৌলিক চাহিদা পূরণে নিয়মিত সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যেই অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

যশোরে ৭৮ এতিম শিশুর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় : ১০:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬