ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মহড়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৩ বার পঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে যশোর শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ মহড়া শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে মহড়াটি প্যারিস রোডে গিয়ে শেষ হয়। মহড়ায় অংশগ্রহণকারী দলটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে পালবাড়ি, চাঁচড়া চেকপোস্ট, মুড়লীর মোড়, মনিহার মোড়, হাইকোর্ট মোড়, নিউ মার্কেট, বাবলাতলা ব্রিজ, কাঁঠালতলা, কাজীপাড়া, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, দড়াটানা, চিত্র মোড়, চৌরাস্তা ও চালখাম্বা হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

পরে সরকারি মুরগির খামার এলাকা, ভেটেরিনারি মোড়, বাবলাতলা, কলাবাগান মোড়, মেডিকেল মোড়, আশ্রম রোড, রেলস্টেশন, চাঁচড়া রেলগেট, মুজিব সড়ক, ঘোপ-বাবলাতলা, পিবিআই মোড় ও পুলিশ লাইন হয়ে প্যারিস রোডে গিয়ে মহড়া শেষ হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রভেশন) রাইসুল ইসলাম, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হক, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এবং যশোর জেলা আনসার ও ভিডিপির অতিরিক্ত পরিচালক আবির রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মহড়া

আপডেট সময় : ১০:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬