ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টাইব্রেকারে পুরাতন হলের জয়

যশোর এমএম কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৪ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজের শহীদ আসাদ হল ও পুরাতন হল ছাত্রাবাসের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে সমতায় শেষ হয়। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে শহীদ আসাদ হলকে ২-১ গোলে হারিয়ে জয় পায় পুরাতন হল ছাত্রাবাস। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম শফিকুল ইসলাম। এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আতিয়ার রহমানসহ কলেজের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ম্যাচ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু। রেফারির দায়িত্ব পালন করেন কলেজের ক্রীড়া শিক্ষক গাজী সালাউদ্দীন আহম্মেদ। খেলা ঘিরে কলেজের শিক্ষার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুরো ম্যাচজুড়ে দর্শকদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :

টাইব্রেকারে পুরাতন হলের জয়

যশোর এমএম কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬