সভাপতি ফারুক, সম্পাদক নান্নু
যশোর ক্যাটারিং অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ০৮:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ৩০ বার পঠিত

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন এবং ১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নান্নু আবীর।
মঙ্গলবার (২৫ আগস্ট) যশোর শহরের মুরলী এলাকার ডিকে কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ২৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ফারুক হোসেন পেয়েছেন ১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটু আনাম পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে নান্নু আবীর ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সামিউল আলীম সৌরভ পেয়েছেন ৭ ভোট এবং হেলাল হোসেন পেয়েছেন ৩ ভোট।
নির্বাচনে সহসভাপতি পদে আব্দুস সালাম, সহসাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ পদে এম এ মুন্না বাসার, সাংগঠনিক সম্পাদক পদে সুমন হোসেন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন অনিমেষ দাস, শরিফুল ইসলাম, জুনিয়র ও পাপ্পু হোসেন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার স্বপন বিশ্বাস। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন এম এ মুন্না বাসার, মো. হীরা, ইমরান চৌধুরী, ফকরুল হোসেন, আলমগীর হোসেন ও হাসান আব্দুর রবসহ অন্যরা।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা ক্যাটারিং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


























