সংবাদ শিরোনাম :
যশোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা
আলমগীর হোসেন, বেনাপোল
- আপডেট সময় : ১০:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পঠিত

রোটারি ক্লাব অব যশোরের নিয়মিত পাক্ষিক সভায় অংশগ্রহণ করেছেন ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও রোটারিয়ান রবিউল ইসলাম রবি এবং বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ও রোটারিয়ান এ কে এম আতিকুজ্জামান সনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রোটারি ক্লাব অব যশোরের নিয়মিত পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় রোটারি কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভা শেষে যশোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রোটারিয়ান রবিউল ইসলাম রবি ও রোটারিয়ান এ কে এম আতিকুজ্জামান সনি।
এ সময় তারা নবনির্বাচিত সভাপতির সফলতা কামনা করেন এবং যশোরের সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে তার ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রোটারি ক্লাবের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
























