সংবাদ শিরোনাম :
বাঘারপাড়া ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ বার পঠিত

যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজে উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ।
কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জয়নাল আবেদিন, পরিচালনা পরিষদের সদস্য আব্দুল হক, বাচ্চু মিয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি নূরে আলম সিদ্দিকী সোহাগ নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে এবং বাচ্চু মিয়া কলম দিয়ে বরণ করে নেন। এ সময় নবাগত শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সফলতা কামনা করা হয়।
ট্যাগস :
























