সংবাদ শিরোনাম :
ফুলেল শুভেচ্ছায় বরণ
রাজশাহী সফরে এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি
এম আব্দুর রাজ্জাক
- আপডেট সময় : ১০:০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৫০ বার পঠিত

এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) ও রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি রাজশাহী সফরে এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহীতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে ফুল দিয়ে স্বাগত জানান।
সৌজন্য সাক্ষাৎকালে দুই পুলিশ কর্মকর্তার মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়। রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি হিসেবে মোহাম্মদ শাহজাহানের রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তাঁরা আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁদের এ সাক্ষাৎ সম্পন্ন হয়।
ট্যাগস :

























