ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাবিপ্রবির ফরেস্ট্রি বিভাগে মাস্টার্স কোর্সের যাত্রা শুরু

রাঙ্গামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৬৩ বার পঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে মাস্টার্স কোর্স চালুর মাধ্যমে উচ্চশিক্ষার নতুন দিগন্তের সূচনা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও মাস্টার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্টার্স কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, রাবিপ্রবির শিক্ষা কার্যক্রমে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিভাগের কোর্স কারিকুলাম আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্নভাবে প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা এমন একটি সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশে অধ্যয়ন করছে, যেখানে পরিবেশ, মাটি ও পানি বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। বিশেষ করে ‘অ্যাডভান্সড জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং ল্যাব’, ‘অ্যাডভান্সড সয়েল অ্যান্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ এবং ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন’ কোর্সগুলো তাদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সক্ষমতা গড়ে তুলবে। তিনি আশা প্রকাশ করেন, এ বিভাগের শিক্ষার্থীরা দেশসেবার পাশাপাশি বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ সংকট মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা। পরে বিভাগের প্রভাষক ছায়েদুল আমিন মাস্টার্স কারিকুলামের ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন। সহযোগী অধ্যাপক ড. মো. আবু তালেব বিভাগের বিভিন্ন অর্জন তুলে ধরেন এবং শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন তাসনিয়া মেহেরুন।

বিভাগ সূত্রে জানা গেছে, এফইএস বিভাগের অনার্স প্রথম ব্যাচ থেকে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৮ জনকে মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচে ভর্তি করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সঞ্চিতা চক্রবর্তী। অনুষ্ঠান শেষে মাস্টার্স কোর্সের যাত্রা স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

ট্যাগস :

রাবিপ্রবির ফরেস্ট্রি বিভাগে মাস্টার্স কোর্সের যাত্রা শুরু

আপডেট সময় : ০৯:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬