ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার পঠিত

বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার গোপীনাথপুর বগুড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে একটি সিলভার রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন মাদক ব্যবসায়ী ও গাড়িচালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোংলা থানার দিগরাজ গ্রামের হাসান হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (২৫) এবং উত্তর মালগাজী গ্রামের কামাল কাজীর ছেলে গাড়িচালক রহমত কাজী। তাদের দুজনেরই বাড়ি বাগেরহাটের মোংলা থানার এলাকায়।

এসআরবি-৬ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রঙের প্রাইভেটকার উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক এসব আলামত জব্দ করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাগেরহাটের রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদক ও জব্দ করা গাড়িসহ তাদের রামপাল থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :

রামপালে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬