যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক
- আপডেট সময় : ০৮:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোরে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে যশোরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার তাদের পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন, যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস গাজীর ছেলে শান্ত ইসলাম, শাখারীগাতি ঘুনির মৃত জগদীস সেনের ছেলে দিপংকর সেন, চাঁচড়া ডালমিল এলাকার মৃত মঈন উদ্দীনের ছেলে সেলিম হোসেন, চাঁদপাড়া গ্রামের মৃত আনসার বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন এবং খোলাডাঙা সরদারপাড়ার নুরুল ইসলাম সরদারের ছেলে মিজানুর রহমান সরদার।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ পাওয়ায় তাদের আটক করা হয়েছে। পরে পৃথক মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়।
আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

























