ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিন কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোরে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী ও যুবলীগের এক কর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে। পৃথক দুটি মামলায় রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটকরা হলেন, কেশবপুর উপজেলার রঘুরামপুর গ্রামের জালাল খানের ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জাহাঙ্গীর আলম রকি, মণিরামপুর উপজেলার নোয়ালি জোলাপাড়া এলাকার শাহীনুর রহমানের ছেলে ফেরদৌস হোসেন এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোল্লাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে যুবলীগ কর্মী জিল্লুর রহমান জুয়েল।

কোতোয়ালি থানার এসআই অমৃত দাস জানান, রকি ও ফেরদৌসের বিরুদ্ধে রাজারহাট পিকনিক কর্নার এলাকায় নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাদের আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, বসুন্দিয়া জঙ্গলবাঁধাল গ্রামে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জিল্লুর রহমান জুয়েলকে আটক দেখানো হয়েছে।

পরে রোববার তিনজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগস :

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিন কর্মী আটক

আপডেট সময় : ০৮:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬