রাষ্ট্রপতির পর শপথ নিলেন নতুন চার মন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ২৭ বার পঠিত

রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর মন্ত্রিসভার নতুন চার সদস্যও শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন চার মন্ত্রীকে শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শপথ নেওয়া নতুন মন্ত্রীরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন চার সদস্যের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়ল।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর ক্ষমতায় আসে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। ওই দিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন চার সদস্যের শপথের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় আরও সম্প্রসারণ ঘটল।






















