শহীদ আশিকুর রহমান আকুলের ১৫তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা
- আপডেট সময় : ০৮:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৪৯ বার পঠিত

যশোর জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক শহীদ আশিকুর রহমান আকুলের ১৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত এই বিএনপি নেতার কবর জিয়ারত করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও জিয়ারত শেষে নেতারা শহীদ আকুলের রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ আশিকুর রহমান আকুল বিএনপির রাজনীতির একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। দলের দুঃসময়ে তাঁর ভূমিকা ও আত্মত্যাগ যশোরের নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর আদর্শ আগামী প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে বলেও তারা মন্তব্য করেন।
























