ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১০:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ২০ বার পঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, ‘আমাদের দলের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করতে হবে। আমরা সরকারের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব।’

স্থায়ী কমিটির আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হয়েছে। তারপরও তিনি কখনো তাঁর বক্তব্যে হিংসার কোনো বহিঃপ্রকাশ ঘটাননি।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর ওপরও অনেক অত্যাচার করা হয়েছে। কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো বিরোধী দল বা অন্য কাউকে অবজ্ঞা করে কোনো কথা বলেননি। এটি তাঁর একটি মহৎ গুণ। জনগণ তাঁকে বিশ্বাস করেছে।’

এ সময় জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহকে মনোনীত করেন।

ট্যাগস :

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

আপডেট সময় : ১০:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬