ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার Logo যশোরে ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ১ Logo কেশবপুর প্রেসক্লাব দখলের ঘটনায় নির্বাহী কমিটির সভায় নিন্দা

শার্শায় ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৪৮ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইবলুম কাইয়ুম বনি (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক ইবলুম কাইয়ুম বনি উপজেলার কাজীরবেড় গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল উপজেলার কাজীরবেড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আটক ব্যক্তির বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে জব্দ তালিকামূলে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শার্শায় ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় : ০৫:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬