ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় গোয়ালঘর থেকে ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের একটি গোয়ালঘর থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে গ্রামের একটি বসতবাড়ির সংলগ্ন গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের মো. ইউনুস আলীর (৬০) বসতবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত অর্ধপাকা গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে তিনটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান বাড়ির লোকজন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে গোয়ালঘরের ভেতর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বস্তুগুলো লাল কসটেপ দিয়ে মোড়ানো এবং প্রতিটির দৈর্ঘ্য আনুমানিক পাঁচ ইঞ্চি বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন গোয়ালঘরে গরু রাখেন। পরদিন রোববার ভোর ৬টার দিকে গরু বের করার সময় গোয়ালঘরের ভেতরে এসব ককটেল সদৃশ বস্তু দেখতে পান তারা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

শার্শায় গোয়ালঘর থেকে ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬