ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বড়দিয়ায় বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ Logo নড়াগাতীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুত্তাকিন আটক Logo পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার Logo মণিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক Logo মানবাধিকার সুরক্ষায় লায়ন ফরহাদুল হাসানের নেতৃত্বে আসক Logo কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Logo কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে শফিকুল ইসলাম বাবুর শোক Logo রাঙামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় Logo বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন Logo মাদারীপুরের নিখোঁজ কন্যাকে ফিরে পেতে আদালতে পিতার মামলা

বাগআঁচড়া ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শনে ইউএনও

বাগ আঁচড়া (শার্শা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বাগআঁচড়া ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাদ্রাসা পরিদর্শনে গিয়ে তিনি প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ইউএনও ফজলে ওয়াহিদ মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির ৮৪ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা আরও বাড়ানোর জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি গুরুত্বারোপ করেন।

শ্রেণিকক্ষ পরিদর্শনের সময় ইউএনও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। ইংরেজি শিক্ষায় ফ্রি-হ্যান্ড রাইটিংয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পাশাপাশি মুখস্থনির্ভর পড়াশোনা পরিহারের পরামর্শ দেন তিনি। গণিত বিষয়ে সতর্ক থেকে বুঝে-শুনে সমস্যা সমাধানের মাধ্যমে গণিতভীতি দূর করার আহ্বান জানান।

এ ছাড়া মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার যেন তাদের নিয়ন্ত্রণের বাইরে না যায়। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর জ্ঞান অর্জন, গল্পের বই পড়া, খেলাধুলায় আগ্রহ বাড়ানো এবং সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ইউএনও ফজলে ওয়াহিদ শিক্ষার্থীদের নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক-অভিভাবক সমাবেশের গুরুত্ব তুলে ধরে তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের প্রত্যাশা ও শুভকামনা জানান।

এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, তাঁর দেওয়া দিকনির্দেশনা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

শার্শা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনের একপর্যায়ে ইউএনও মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ, এতিমখানা ও হাফেজীখানা পরিদর্শন করেন এবং এসব প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

ট্যাগস :

বাগআঁচড়া ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শনে ইউএনও

আপডেট সময় : ০৮:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬