ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

শালিখা (মাগুরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৪৫ বার পঠিত

মাগুরার শালিখা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৬ জুন) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে আড়পাড়া বাজার ও যশোর-মাগুরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এ রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। র‍্যালি শেষে অংশগ্রহণকারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

আপডেট সময় : ০৬:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬