ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংকটের মধ্যে আরও ১৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১১:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ২০ বার পঠিত

চলমান জ্বালানি সংকটের মধ্যে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে আসায় দরপত্র ছাড়াই আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতেই সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এসব এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজির এসব কার্গো কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে জ্বালানি সংকট মোকাবিলা এবং দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে। এর মধ্যে আমদানি করা এলএনজির সরবরাহ ও মজুদ কমে আসায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত নতুন কার্গো আমদানির প্রয়োজন দেখা দিয়েছে। এ কারণে প্রচলিত দরপত্র প্রক্রিয়ার পরিবর্তে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থের বিষয় বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এসব এলএনজি দেশে পৌঁছালে গ্যাসের সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছে সরকার। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে আমদানির এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে এলএনজি আমদানির পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জরুরি ক্রয়সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগস :

সংকটের মধ্যে আরও ১৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

আপডেট সময় : ১১:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬