ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে মাহবুর রহমান মালেক Logo ঝিকরগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo নদীভাঙনে বিলীন দোকানপাট ও গুদামঘর, ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা Logo ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

সড়ক পথে বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ৪৭ বার পঠিত

বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার (১২ জুন) বেনাপোল স্থলবন্দর দিয়ে সড়ক পথে বাংলাদেশে প্রবেশ করেছেন। স্বাধীনতার পর এই প্রথম কোনো নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার সড়ক পথে বাংলাদেশে এসে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে ঢাকায় প্রবেশ করলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি তাঁর সহধর্মিণী মিসেস মিনাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন।

এ সময় বেনাপোল স্থলবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবনকুমার তুলসিদাস বাধে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল অফিসার আরিফ মাহমুদ। তারা নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। বাংলাদেশে প্রবেশের পর প্রয়োজনীয় ইমিগ্রেশন ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

আগমনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের শুধু অভিন্ন সীমান্তই নয়, অভিন্ন স্বপ্নও রয়েছে। আমাদের আকাশ এক, বাতাস এক। অনেক চ্যালেঞ্জও অভিন্ন। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।”

ভিসা-সংক্রান্ত বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করে তিনি বলেন, দুই দেশের মানুষের সুবিধার কথা বিবেচনায় নিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।

হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকারের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, “আমার একমাত্র অগ্রাধিকার বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা। আমরা সবাই ভাই-বোন। দুই দেশের মানুষের কল্যাণ ও পারস্পরিক আস্থা বৃদ্ধিই হবে আমার দায়িত্ব পালনের মূল লক্ষ্য।”

ভারতের নতুন হাইকমিশনারের এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

সড়ক পথে বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার

আপডেট সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬