ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরকারের আশ্বাসে পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৯৪ বার পঠিত

ছয় দফা দাবির বিষয়ে সরকারের আশ্বাস পাওয়ার পর চলমান কর্মবিরতি এবং ওয়ার্ড ও শ্রেণিকক্ষ বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশের ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে চিকিৎসক প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস ফেজ-১ পরীক্ষায় উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীরা নিয়মিত মাসিক ভাতা পাবেন। পাশাপাশি নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি, পরীক্ষার ফি যৌক্তিকীকরণ এবং বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত এন্ট্রি-লেভেল চিকিৎসকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

যৌথ বিবৃতিতে আরও জানানো হয়, গৃহীত সিদ্ধান্তগুলো আগামী সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের প্রতিনিধিরা চলমান কর্মসূচি প্রত্যাহার করেন। ফলে দেশের বিভিন্ন হাসপাতালে চলমান অচলাবস্থা কাটিয়ে চিকিৎসাসেবা স্বাভাবিক হওয়ার পথ সুগম হয়েছে।

ট্যাগস :

সরকারের আশ্বাসে পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের কর্মসূচি স্থগিত

আপডেট সময় : ১০:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬