ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তানভীরের মায়ের কবর জিয়ারতে যশোর বার্তার সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪ বার পঠিত

দৈনিক যশোর বার্তার ফটো সাংবাদিক তানভীর হোসেন ঠান্ডুর মা আরুবা বেগম (৬৫) মারা গেছেন। গত শনিবার তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাতে গতকাল চৌগাছার মাঠচাকলা গ্রামের বাড়িতে ছুটে যান দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন।

এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। পরে প্রয়াত আরুবা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করেন অধ্যক্ষ শিহাব উদ্দীন।

কবর জিয়ারত শেষে তিনি মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

ট্যাগস :

সাংবাদিক তানভীরের মায়ের কবর জিয়ারতে যশোর বার্তার সম্পাদক

আপডেট সময় : ১০:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬