সাংসদ লবি ও তাঁর স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া
- আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৪৯ বার পঠিত

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় খুলনার ডুমুরিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডুমুরিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ আসর নামাজের পর ডুমুরিয়া মডেল মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমানে তাঁরা দুজনই গুরুতর অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা বিএনপি নেতা জিএম মিজানুর রহমান লিটন ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আলমগীর হোসেন।
এ ছাড়া বিএনপি নেতা ও ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জহুরুল হক, খান আসাদুজ্জামান মিন্টু, আবদুল মজিদ জোয়ারদার, এফএম গোলাম সরোয়ার, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম শাহেদুজ্জামান বাবু, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, মাস্টার নজরুল ইসলাম, আমিনুর রহমান আকুঞ্জী, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, গাজী আতিয়ার রহমান, আরশাব হোসেন, রজব আলী বাওয়ালী ও আবু হাসান খান উপস্থিত ছিলেন।
মাহফিলে ডুমুরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান খান, ওলামা দল নেতা বেলায়েত হোসেন ও মাওলানা আব্দুস সালাম আল আজাদ, স্বেচ্ছাসেবক দলনেতা শেখ হাবিবুর রহমান, শ্রমিক নেতা আবু বক্কার মোল্যা ও জসিম উদ্দিন শেখ এবং যুবনেতা আনোয়ার হোসেন ও নুরুজ্জামান গাজীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
























