ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সিডনিতে ইমাম কাউন্সিল নেতাদের সঙ্গে শফিকুর রহমান’র মতবিনিময়

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৩৭ বার পঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিডনির চুল্লোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে এ মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মুসলিম কমিউনিটির প্রতিনিধি, ইমাম, আলেম-ওলামা ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তাঁকে আমন্ত্রণ ও আন্তরিক অভ্যর্থনা জানানোর জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ এবং সেই ভূখণ্ডের ইতিহাস ও স্মৃতি হৃদয়ে ধারণ করার বিষয়টি বাংলাদেশিরা উপলব্ধি করেন। তাই অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অধিবাসী এবং তাঁদের অতীত ও বর্তমান প্রজন্মের প্রবীণদের প্রতি তিনি সম্মান জানান।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি। তাদের এ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মুসলিম কমিউনিটির ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

ট্যাগস :

সিডনিতে ইমাম কাউন্সিল নেতাদের সঙ্গে শফিকুর রহমান’র মতবিনিময়

আপডেট সময় : ১২:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬