ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সেমিফাইনালে সদর ইউনিয়ন একাদশের জয়

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দর্শকনন্দিত সেমিফাইনাল ম্যাচে শিমুলিয়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে ঝিকরগাছা স্পোর্টস ক্লাব আয়োজিত এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে ২০ হাজারের বেশি দর্শকের সমাগম হয়েছে বলে আয়োজক ও স্থানীয়দের অনেকেই জানান। নির্ধারিত সময়ের আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ।

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সদর ইউনিয়ন একাদশের হয়ে নাইজেরিয়ার ‘কালো মানিক’খ্যাত ১০ নম্বর জার্সিধারী উবা দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে দেন। তাঁর দারুণ নৈপুণ্যের গোলটি মুহূর্তেই দর্শক গ্যালারিতে উচ্ছ্বাস সৃষ্টি করে।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে শিমুলিয়া ইউনিয়ন একাদশ। একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানেই জয় পায় সদর ইউনিয়ন একাদশ।

খেলা উপভোগ করতে ঝিকরগাছাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। পুরো ম্যাচজুড়েই দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর ছিল বিএম হাই স্কুল মাঠ।

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছার কৃতী সন্তান ও সিনিয়র সহকারী জজ আশরাফুল ইসলাম।

এ সময় সদর ইউনিয়ন একাদশের পক্ষে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু দাউদ হোসেন, সাবেক যুবদল নেতা আবু মুসা মিন্টু, বিএনপি নেতা আব্দুল মাজীদ, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

ট্যাগস :

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সেমিফাইনালে সদর ইউনিয়ন একাদশের জয়

আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬