ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

স্টার্ক তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ১২:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৪৫ বার পঠিত

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিং বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখল বাংলাদেশ। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৬৪ রানেই প্রথম ইনিংসে অলআউট হয়েছে টাইগাররা। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে নাজমুল হোসেন শান্তর দল। তবে টস হেরে ব্যাট করতে নামার পর শুরু থেকেই স্টার্কের আগুনঝরা বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং।

ইনিংসের প্রথম বলেই বাংলাদেশকে ধাক্কা দেন স্টার্ক। ফুল লেন্থের বল খেলতে গিয়ে স্লিপে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান ইসলাম। এরপর নিজের পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাজঘরে ফেরান অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। ফলে শুরুতেই হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন স্টার্ক।

পরে মুমিনুল হককে ৯ রানে ফেরান তিনি। সপ্তম ওভারে লিটন দাসকে শূন্য রানে এলবিডব্লিউ করে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন স্টার্ক। এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম। তবে ৪২ বল মোকাবিলা করেও বড় ইনিংস খেলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ৫ রানে ফেরেন তিনি।

প্রথম সেশন শেষ হওয়ার আগেই বাংলাদেশের ৬ উইকেট পড়ে যায়। লাঞ্চ বিরতিতে ৬ উইকেটে ৩৫ রান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। ১১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশন শুরু করা মিরাজ আর কোনো রান যোগ করতে পারেননি। কামিন্সের করা ২৫তম ওভারের তৃতীয় বলে থার্ড স্লিপে বিউ ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর জশ হ্যাজলউডের বলে ১০ রানে আউট হন হাসান মাহমুদ। নবম ব্যাটার হিসেবে তাসকিন আহমেদ মাত্র ১ রানে কামিন্সের শিকার হলে বাংলাদেশের আরও বড় লজ্জার শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম কিছুটা প্রতিরোধ গড়েন। শেষ উইকেটে দুজন মিলে ২৫ রানের জুটি গড়েন, যা ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। শরীফুল ১৪ রানে আউট হলে ৬৪ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন স্টার্ক। মাত্র ২২ বলের মধ্যে পাঁচ উইকেট নেওয়ার পর ইনিংসের শেষ উইকেট হিসেবে শরীফুল ইসলামকেও ফেরান তিনি। সব মিলিয়ে ৬ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। মাত্র ২২ বলে পাঁচ উইকেট নিয়ে দ্রুততম ফাইফারের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন স্টার্ক। তবে এই তালিকার শীর্ষস্থানটিও তার দখলে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ক্যারিবীয়রা মাত্র ২৭ রানে অলআউট হয়েছিল। এবার তার ছয় উইকেটের তাণ্ডবে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ।

ট্যাগস :

স্টার্ক তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আপডেট সময় : ১২:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬