ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পঠিত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে মেহেদী হাসান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের আল্ট্রাসাউন্ড বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক মেহেদী হাসান যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার বাসিন্দা ১৮ বছর বয়সী ওই তরুণী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। আল্ট্রাসাউন্ড পরীক্ষা শেষে বাইরে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে মেহেদী হাসান তাঁর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।

এ সময় আশপাশে থাকা লোকজন অভিযুক্ত যুবককে আটক করেন। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় খবর দেন। ঘটনার পর আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬