ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চূড়ান্ত

ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ১০:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১২ বার পঠিত

২০২৭ সালের আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হলেও ভেন্যু বা আয়োজক দেশ এখনো নির্ধারণ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

আইসিসির নতুন প্রতিযোগিতা কাঠামো অনুযায়ী, ১০ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ বিশ্বকাপের মূল আসরে খেলবে। আর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো ‘সুপার সিরিজ’ নামে প্রথম রাউন্ডে অংশ নেবে। সেখান থেকে সেরা একটি দল মূল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। ১২টি ভেন্যুতে গড়াবে বৈশ্বিক এই আসর।

বাছাইপর্বে অংশ নেওয়া ১০টি দলের মধ্যে থাকবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে বাদ দিয়ে নিচের দিকে থাকা দুই পূর্ণ সদস্য দেশ, বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং বাছাইপর্বের প্লে-অফ থেকে উঠে আসা চার দল। প্লে-অফে খেলবে লিগ-২-এর নিচের চার দল ও চ্যালেঞ্জ লিগের চার দল। সেখান থেকে সেরা চারটি দল মূল বাছাইপর্বে জায়গা করে নেবে। অন্যদিকে চ্যালেঞ্জ লিগে ১২টি দল দুটি পুলে বিভক্ত হয়ে রাউন্ড-রবিন পদ্ধতিতে তিনটি করে টুর্নামেন্ট খেলবে। প্রতিটি পুলের সেরা দুটি দল প্লে-অফে খেলার সুযোগ পাবে।

এদিকে, ২০২৩ বিশ্বকাপে খেলতে না পারা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আবারও সরাসরি মূল আসরে খেলার লড়াইয়ে অনিশ্চয়তায় রয়েছে। বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা ক্যারিবীয়দের কাট-অফ তারিখের আগে ভারতের বিপক্ষে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। পাশাপাশি আফগানিস্তান (অষ্টম) ও আয়ারল্যান্ডের (১২তম) মধ্যকার সিরিজের ফলও তাদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিসাব বলছে, আয়ারল্যান্ড যদি আফগানিস্তানকে ৪-১ বা ৫-০ ব্যবধানে হারাতে পারে এবং একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে দুটি ম্যাচই জিতে যায়, তাহলেই কেবল তারা শীর্ষ আটে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। অন্যথায় তাদের আবারও বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ের হারারেতে নেদারল্যান্ডসের কাছে সুপার ওভারে হেরে মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই হতাশার পুনরাবৃত্তি এড়িয়ে এবার সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়াই ক্যারিবীয়দের প্রধান লক্ষ্য।

ট্যাগস :

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চূড়ান্ত

আপডেট সময় : ১০:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬