ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান Logo যশোরে বনফুল মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা Logo চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর সংসদ সদস্য রুহুল আমিন পুনর্নির্বাচিত Logo মাদক কারবারিদের গ্রেপ্তার করে আলোচনায় আলমডাঙ্গার ওসি রাকিবুল ইসলাম Logo শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ Logo ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
তেলাপোকার বিচরণ, অস্বাস্থ্যকর পরিবেশ

যশোরে বনফুল মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২১ বার পঠিত

যশোর শহরের চৌরাস্তায় অবস্থিত বনফুল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে দোকানটির মিষ্টি সংরক্ষণব্যবস্থা, পরিচ্ছন্নতা ও অভ্যন্তরীণ পরিবেশে নানা অনিয়মের চিত্র উঠে আসে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান।

অভিযানকালে কর্মকর্তারা দেখতে পান, বিক্রির জন্য সাজিয়ে রাখা মিষ্টির আশপাশে অবাধে বিচরণ করছে তেলাপোকা। এমনকি মিষ্টি সংরক্ষণের স্থানের পাশেও তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। মিষ্টির মতো সংবেদনশীল খাদ্যপণ্য সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকলেও দোকানটির পরিবেশে তার ব্যত্যয় দেখা যায়।

এ ছাড়া বিক্রির জন্য রাখা মিষ্টির গায়ে প্রয়োজনীয় ট্যাগ না থাকার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে। ফলে পণ্যের পরিচিতি ও মূল্যসংক্রান্ত তথ্য প্রদর্শন নিয়েও অনিয়মের চিত্র পাওয়া যায়।

অভিযানে এসব অনিয়ম শনাক্তের পর বনফুল মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। খাদ্যপণ্যের নিরাপত্তা ও ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

তেলাপোকার বিচরণ, অস্বাস্থ্যকর পরিবেশ

যশোরে বনফুল মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬