ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সভাপতি শফিয়ার রহমান, সম্পাদক অন্তরা ইসলাম

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অন্বেষা পাঠাগারের কমিটি গঠন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৬৬ বার পঠিত

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং যুবসমাজকে মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে রেখে জ্ঞাননির্ভর, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে অন্বেষা পাঠাগারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। পাঠাগারের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে তিনজন উপদেষ্টাসহ ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে শফিয়ার রহমানকে সভাপতি এবং অন্তরা ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি শফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আল শাহারিয়া রোকন, কোষাধ্যক্ষ শাহাজান শাকিল এবং গ্রন্থাগার, প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শাহারুকুজ্জামান সোহান।

এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন আব্বাস উদ্দীন, হোসাইন নজরুল হক ও মোতাহার হোসেন দুষ্টু। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিবর রহমান, মোহাম্মদ শাহ্ জালাল ও মোস্তাজ আলী।

কমিটি গঠনের আগে পাঠাগারের গঠনতন্ত্র, ভবিষ্যৎ কার্যক্রম এবং পাঠকদের নিয়ে নিয়মিত পাঠচক্র আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পাঠাগারের পাঠকসংখ্যা বৃদ্ধি, নতুন বই সংগ্রহ, শিক্ষার্থীদের পাঠাভ্যাস তৈরি এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাঠাগারের প্রতিষ্ঠাতা শফিয়ার রহমান জানান, ২০২৫ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্বেষা পাঠাগারের কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। বর্তমানে পাঠাগারটিতে ১০৪ জন নিয়মিত পাঠক রয়েছেন। পাশাপাশি ৭৪ জন লেখকের মোট ১৯৭ কপি বই সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, নতুন কমিটির মাধ্যমে পাঠাগারের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। বিশেষ করে শিক্ষার্থীদের বইমুখী করা, নিয়মিত পাঠচক্র ও সাহিত্যভিত্তিক আয়োজন, জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজকে মোবাইল ও মাদকের ক্ষতিকর আসক্তি থেকে ফিরিয়ে এনে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার ও মাদকাসক্তির ঝুঁকি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পাঠাগার হতে পারে একটি কার্যকর সামাজিক প্রতিষ্ঠান। বই পড়ার মাধ্যমে জ্ঞান, মননশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি একটি সচেতন ও আলোকিত সমাজ গঠনেও অন্বেষা পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

সভাপতি শফিয়ার রহমান, সম্পাদক অন্তরা ইসলাম

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অন্বেষা পাঠাগারের কমিটি গঠন

আপডেট সময় : ১০:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬