ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রামনগরে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজু আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ৫৩ বার পঠিত

যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নামেজ সর্দার স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আসন্ন ১১ নম্বর রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাজু আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ রাজু আহমেদ বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক, অপরাধ এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে।

তিনি বলেন, একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে হবে। স্থানীয় পর্যায়ে এমন ক্রীড়া আয়োজন নিয়মিত হলে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, এলাকার তরুণদের পাশে থেকে ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, আয়োজক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ট্যাগস :

রামনগরে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজু আহমেদ

আপডেট সময় : ০৭:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬