ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যশোর সফর

টিটু শাকিল, ঝিকরগাছা
  • আপডেট সময় : ১০:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৫৩ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর কোম্পানি সেক্রেটারি ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (SEVP) হাবিবুর রহমান যশোর সফরকালে ঝিকরগাছা উপজেলার গদখালীর শরীফপুর গ্রামে অবস্থিত জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, বিদ্যোৎসাহী ও দানবীর মরহুম গোলাম মোস্তফার পারিবারিক কবর জিয়ারত করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যশোর জোনের হেড অব জোন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (EVP) শফিউল আজম, ঝিকরগাছা শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (FAVP) জয়নুল আবেদীন এবং আল এক্বরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মুহিত।

জানা যায়, মরহুম গোলাম মোস্তফা ২০২৪ সালের ২০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দেশের একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে শিল্প-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

এছাড়া মরহুম গোলাম মোস্তফা এবং তাঁর প্রতিষ্ঠিত শিল্পগ্রুপ দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখে আসছিল। ব্যাংক কর্তৃপক্ষের মতে, এই দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

ট্যাগস :

ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যশোর সফর

আপডেট সময় : ১০:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬